হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

হবিগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
আকস্মিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে হঠাৎ করেই শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে আকস্মিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

 

Manual6 Ad Code

এসময় হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তাৎক্ষণিকভাবে তাকে বদলি করার নির্দেশ প্রদান করেন তিনি।

 

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন মন্ত্রী।

 

Manual8 Ad Code

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ। সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

Manual6 Ad Code

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।

 

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বাড়াতে হবে। শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code