সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ ৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের উপসচিব মো. দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে সতর্কবার্তা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি ফেসবুকের ‘দ্য স্পিচ’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে প্রকাশ্যে ভোট চান। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন কমিশন।
ইসি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
নোটিশে তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচনের আগে সময় থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে পুনরায় বিধি ভঙ্গ করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থীতা বাতিলের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি