হযরত শাহজালালের (রহ.) ৬৯৬তম উরস আজ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৫

হযরত শাহজালালের (রহ.) ৬৯৬তম উরস আজ

Manual3 Ad Code

file (2)

Manual8 Ad Code

সুরমা মেইলঃ হযরত শাহজালালের (রহ.) ৬৯৬তম উরস উপলক্ষে বদলে গেছে সিলেট নগরীর চিত্র। গত বুধবার সকাল থেকে ভক্ত-আশেকানরা দলে দলে মাজারে আসতে শুরু করেন যা অদ্যবধি চালু আছে।

Manual1 Ad Code

আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে উরসের মূল আনুষ্ঠানিকতা যা আগামীকাল শনিবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ।

Manual6 Ad Code

ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাকে দাফন করা হয়। এই মাজার সারা বছরই ভক্ত আশেকান ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে।

উরসকে কেন্দ্র করে কোনধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্যে রেখে মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব ৯ এর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর দায়িত্বপালনে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য গাফিলতি করলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code