হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিল রাশিয়া ও চীন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিল রাশিয়া ও চীন

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রস্তাবটি জাতিসংঘে তোলা হয়। নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটের ফলাফল ছিল- ১১টি পক্ষে, দুটি বিপক্ষে এবং বাকি দুটি দেশ ভোটদানে বিরত ছিল। সংবাদমাধ্যম এপির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

 

খবরে বলা হয়, রাশিয়া ও চীন যেন ভেটো না দেয়, এই আশায় প্রস্তাবটিকে বারবার সংশোধন করে নমনীয় করা হয়েছিল।

Manual2 Ad Code

 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ভোটটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া রাত ৮টার (ইস্টার্ন টাইম) ডেডলাইন শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি এই কৌশলগত জলপথটি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।

 

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি গৃহীত হলেও এটি পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধের ওপর কতটা প্রভাব ফেলত, তা নিয়ে সন্দেহ আছে। কারণ, রাশিয়া ও চীনের ভেটো এড়াতে প্রস্তাবটিকে এতটাই দুর্বল করা হয়েছিল যে এতে কার্যকর পদক্ষেপের অভাব ছিল বলে লিখেছে এপি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code