সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুরমা মেইলঃ হলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী এখন জেনিফার লরেন্স। মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন তিনি।
গত এক বছরে লরেন্স আয় করেছেন মোট ৫ কোটি ২০ লাখ ডলার। সিনেমায় কাজ করার পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ ডিওরের পণ্যদূত হয়ে এ অর্থ উপার্জন করেন তিনি।
অস্কারজয়ী এই অভিনেত্রীকে ২০১৪ সালে দেখা গেছে ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে পার্ট ওয়ান’, ‘সেরিনা’ এবং ‘এক্স-মেন: ডেজ অফ ফিউচার পাস্ট’-এর মতো সিনেমায়। সামনের দিনগুলোতে মুক্তি পাচ্ছে তার তিনটি সিনেমা, ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে পার্ট টু’, ‘জয়’ এবং ‘এক্স মেন: অ্যাপোক্যালিপ্স’।
আয়ের তালিকায় শীর্ষে উঠে আসতে লরেন্সকে টক্কর দিতে হয়েছে স্কারলেট জোহানসন, মেলিসা ম্যাকার্থি, আঞ্জেলিনা জোলি এবং জেনিফার অ্যানিস্টনের মত তারকাদের।
তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন জোহানসন এবং ম্যাকার্থি। সবাইকে অবাক করে দিয়ে তালিকায় চতুর্থ স্থানটি দখল করেছেন চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং, যার বার্ষিক আয় ২ কোটি ১০ লাখ ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা জেনিফার অ্যানিস্টন এক বছরে আয় করেছেন ১ কোটি ৬৫ লাখ ডলার।
গত বছর শীর্ষে থাকা অভিনেত্রী স্যান্ড্রা বুলক, এ বছর নেমে এসেছেন ১৫তম অবস্থানে। ২০১৪ সালে তার আয় হয়েছে মাত্র ৮০ লাখ ডলার। কারণ সে বছর কোনো সিনেমাই মুক্তি পায়নি বুলকের। এ বছর তাকে দেখা যাবে ‘আওয়ার ব্র্যান্ড ইস ক্রাইসিস’-এ।
শীর্ষ দশে আরও আছেন জুলিয়া রবার্টস, অ্যান হ্যাথাওয়ে এবং ক্রিস্টেন স্টুয়ার্ট।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি