হলি বাজারে ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিক্রি প্রশংসনীয়: পুলিশ কমিশনার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হলি বাজারে ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিক্রি প্রশংসনীয়: পুলিশ কমিশনার

Manual7 Ad Code

সিলেট:
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ন্যায্য মূল্যে পাচ্ছেন এটা প্রশংসনীয়। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হলি বাজারের মাধ্যমে জনসাধারণ ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের বিষয়টি আমাকে মুগ্ধ করেছে।

Manual4 Ad Code

 

তিনি বলেন, উৎপাদক থেকে সরাসরি পণ্য এনে বিক্রি করলে নিম্ন ও মধ্য আয়ের লোকজন পণ্য ক্রয় করে সস্তির পাবেন। বাজার দর থেকে হলি বাজারে কম দামে পণ্য বিক্রি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজার পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবিস-উন-নুর, জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।

 

Manual6 Ad Code

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সমিতির উপদেষ্টা, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আক্তার হোসেন সোহেল। উপস্থিত ছিলেন হলি সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, মীর মোঃ জাকারিয়া, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, ব্যবস্থাপক ইমরান আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ নগরীর বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

উল্লেখ্য, হলি বাজার রমজান মাসে বাদ জোহর থেকে তারাবিহ নামাজের পরও খোলা থাকবে। নর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন হলি সমিতির নেতৃবৃন্দ।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code