হাইতি’র পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

হাইতি’র পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ৬

Manual6 Ad Code
download
আন্তর্জাতিক ডেস্ক : হাইতির দক্ষিণাঞ্চলীয় পুলিশ সদরদপ্তরে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছেন।  এসময় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে মারধর করে বেশ কিছু অস্ত্র নিয়ে গেছে বন্দুকধারীরা। সোমবার রাত আড়াইটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশ সদরদপ্তরের হামলার ঘটনা ঘটে।
হাইতির দক্ষিণাঞ্চলীয় পুলিশ প্রধান লুক পিয়েরি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক বাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা গভীর রাতে উপকূলীয় শহর লেস কায়েসের পুলিশ সদর দফতরে হামলা চালায়। তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে একজন নিহত হয়। পরে হামলাকারীরা পালানোর সময় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে চার বন্দুকধারী নিহত হন। দুর্ঘটনায় আহত অন্যদের গ্রেফতার করা হয়েছে।
এ হামলার সাথে ব্যর্থ একটি অভ্যুত্থান প্রচেষ্টায় সাবেক নেতা গাই ফিলিপ্পি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। চলতি বছরেই যে কোনো সময় অন্তবর্তী সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চালানোর হুমকি দিয়েছিলেন কোকেন চোরাচালান মামলার ফেরারি ফিলিপ্পি। ওই অভিযোগে তাকে ফেরারি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
তবে সোমবার পুলিশ দফতরে চালানো হামলার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন তিনি। গ্রেফতার হওয়া একজন সন্দেহভাজন হামলাকারী রেমি তেলিয়াস অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পুলিশ সদর দফতর দখলের জন্য তিনিসহ ৫০ জনের একটি দলকে দায়িত্ব দিয়েছিলেন ফিলিপ্পি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code