হাইল হাওর থেকে ১৫ হাজার জাল আটক, ১৩টি পাখি উদ্ধার

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

হাইল হাওর থেকে ১৫ হাজার জাল আটক, ১৩টি পাখি উদ্ধার

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারের হাইল হাওর এর শ্রীমঙ্গল অংশ থেকে বন বিভাগ ও বিজিবি এর যৌথ অভিযানে ১৫ হাজার ফুট পাখি শিকারের জাল উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সহায়তায় গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিজিবিকে সাথে নিয়ে হাইল হাওরের বৌলাশীর, ভুনবীর, পশ্চিম ভাড়াউড়া অংশ ও বাইক্কা বিল, লালের ডোবা, চন্ডিবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১৫০ টুকরা পাখি শিকারের জাল আটক করেন।

Manual3 Ad Code

এ সময় ২টি বাঁদরসহ ১৫টি অতিথি পাখি জালে আটকাবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, অভিযান টিম পাখি গুলোকে উদ্ধার করে সাথে সাথেই হাইল হাওরেই তাদের অবমুক্ত করে। পরে শ্রীমঙ্গল বন অফিসে এনে জালগুলো পুড়ানো হয়।

অভিযান পরিচালনায় অংশ নেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের নেতৃত্বে একদল বন প্রহরী, শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির নায়েক সুবেদার মো. সুফিয়ান এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

Manual8 Ad Code

এ ব্যাপারে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শীত এলেই হাইল হাওরে পাখি শিকারে মেতে উঠে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীদল। পরে পাখি গুলো বাজারে বিক্রি করে। প্রতিবছরই হাওরে অভিযান পরিচালনা করলেও কমছেনা এর প্রভাব। প্রতিবছরই শিকারীদের হাতে মারা পড়ছে হাজার হাজার পাখি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code