হাওরবাসীর পাশে দাঁড়াতে পরি মণির আহ্বান

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ১, ২০১৭

হাওরবাসীর পাশে দাঁড়াতে পরি মণির আহ্বান

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: হাওরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এরই মাঝে চলচ্চিত্রে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া পরী মণি।

Manual3 Ad Code

সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ আশপাশের হাওর এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। তাই ওই অঞ্চলে ছবি নয়, ক্ষতিগ্রস্তদের পাশে থাকাটাকেই কর্তব্য মনে করছেন পরী।

Manual8 Ad Code

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পরী জানিয়েছেন, ‘আমার সিনেমাটা ‘আপন মানুষ’এমন সময় মুক্তি পেয়েছে, যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ’র মানুষের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না। তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না। কতটুকুইবা করার থাকতে পারে আমার মতো মানুষের, তবুও আমার মতো করে চেষ্টা করছি। আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলব হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অতঃপর নিজে আনন্দের জন্য সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো, হিরোইনদের রক্ষা করুন। আমরা তো প্রতীকী হিরো-হিরোইন।’

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ছবিতে পরী মণির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code