হাওরের পানিতে ইউরেনিয়ামের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিএনপি

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

হাওরের পানিতে ইউরেনিয়ামের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিএনপি

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়ামের অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি নেতারা পুরো বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

শেখ হাসিনা বলেন, যেসব এলাকা বন্যাকবলিত হয় সেখানে সাধারণত মাছ ও জলজ প্রাণি মারা যায়। আজকে হাওর অঞ্চলে বাঁধ ভেঙে গেছে। ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, সেখানে মানুষেরা দুর্ভোগে আছে, বন্যা এলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে কিছু অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি। আমি দেখলাম বিএনপির কোনো একজন নেতা ভাবখানা এমন মহাবিজ্ঞানী, জ্ঞানী তিনি বলে দিলেন, ভারত থেকে ইউরেনিয়াম এসে এই হাওর অঞ্চলের মাছ মেরে ফেলছে!

Manual7 Ad Code

তিনি বলেন, হাওর এলাকার মানুষের যাতে কষ্ট না হয় সে ব্যবস্থা সরকার করেছে। ফসল যাদের নষ্ট হয়েছে তাদের ৩০ কেজি করে চাল, ৫০০ টাকা করে নির্দিষ্ট করে দিয়েছি। যাদের ঘর-বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন যারা আছেন তাদের আমরা খোঁজ নিতে বলেছি। আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে খাদ্য মন্ত্রণালয়, প্রতিটি মন্ত্রণালয়ই এখানে সচল, প্রশাসনের কর্মকর্তারা সেখানে সজাগ এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে বিজ্ঞানী পাঠিয়ে সেখানকার পানি পরীক্ষা করা হলো। তারা বলল, সেখানকার পানিতে এ রকম কিছু পাওয়া যায়নি। এ কথা শোনার পরও তারা (বিএনপি) প্রেস কনফারেন্স করে মিথ্যা বলে বেড়াচ্ছে- এর মানে কী? আমি বলব, তারা যে কথাটা বলছে তার প্রমাণ নিয়ে তারা উপস্থিত হোক। তারা যদি বৈজ্ঞানিকভাবে এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখাতে পারে, তবে জনগণ বিশ্বাস করবে। না হলে তাদের এই মিথ্যা অপপ্রচার জনগণ কখনও মেনে নেবে না। আসলে এক শ্রেণির লোক আছেন যারা জ্ঞান পাপি। তারা দেখে হোক না দেখে হোক উদ্দেশ্যমূলকভাবে নানা কথা বলে বেড়ান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code