হাওড়বাসীর দুর্গতির কথা শুনুন, তাদের দাবি মেনে নিন : প্রধানমন্ত্রীকে মান্না

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

হাওড়বাসীর দুর্গতির কথা শুনুন, তাদের দাবি মেনে নিন : প্রধানমন্ত্রীকে মান্না

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিনাভোটে ক্ষমতায় যাওয়া ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি হাওড়বাসীর দুর্গতির কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। অঞ্চল গুলোকে দুর্গত এলাকা ঘোষণা করুন। কারণ তারা কোন রাজনীতি নিয়ে এখানে দাঁড়ায়নি, তারা কোন রাজনৈতিক দাবি করছে না। এটা তাদের ন্যায্য দাবি।

Manual3 Ad Code

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ উদ্যোগে কিশোরগঞ্জ জেলার হাওড় এলাকাসহ প্লাবিত সকল হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে এক নাগরিক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, বেশ কিছু দিন আগে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, গতকাল বেফাকের আলেমদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের সামনে সম্প্রতি স্থাপন করা থেমিসের মূর্তি আমিও পছন্দ করিনি। থেমিসের মূর্তিতে আবার শাড়ি পরিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে এই মূর্তি স্থাপনের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার কথা এগিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি আর বিএনপির চেয়ার্পারসন খালেদা জিয়া যখন ক্ষমতায় থাকেন আপনাদের অনুমতি ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। অথচ সুপ্রিম কাের্টের মূর্তি স্থাপনের ঘটনা আপনি কি আগে জানেন না? এর আগে মেয়র বরখাস্তের ঘটনাও নাকি প্রধানমন্ত্রী জানে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। তাহলে আমরা কি ধরে নিবো হাওড় অঞ্চলের দুর্গতির কথা প্রধানমন্ত্রী এখনও জানেন না। কিছুই জানেন না তিনি অথচ ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যায় কিভাবে এটা তিনি ভাল করেই জানেন।

Manual6 Ad Code

আয়োজক সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে এবং গণঐক্যের সভাপতি আরমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, ওলামাদলের নেতা শাহ মো. মাছুম বিল্লাহ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code