হাবিবনগর চা-বাগান ম্যানেজার’র উপর হামলা, আটক ২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

হাবিবনগর চা-বাগান ম্যানেজার’র উপর হামলা, আটক ২

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার হাবিবনগর চা-বাগানের সহকারী ম্যানেজার শামীম আহমদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual5 Ad Code

পুলিশ সূত্র জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে হাবিবনগর চা-বাগানের সহকারী ম্যানেজার শামীম আহমদ মোটরসাইকেল নিয়ে বাগানে যাওয়ার পথে রাস্তায় তার গাড়ির গতিরোধ করে মারপিট মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাতরা। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

Manual6 Ad Code

সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আবদুল করিম, জৈন্তাপুর ওসি গোলাম দস্তগীর আহমদে’র নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহিদ মিয়া বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এক পর্যায়ে  শুক্রবার (১০ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর) ঘটনার সাথে জড়িত উপজেলার পানিছড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে নিপু আহমদকে (২৮) দরবস্ত থেকে ও একই গ্রামের মৃত হাফিজ উল্লাহর (মিষ্টি ওয়ালা) ছেলে খায়রুল ইসলামকে (৩০) চিকনাগুল থেকেআটক করা হয়। তাদের আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়- আদালতে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষযে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code