হামহাম জলপ্রপাতে বেড়াতে এসে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

হামহাম জলপ্রপাতে বেড়াতে এসে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জ উপজেলার দুর্গম হামহাম জলপ্রপাতে বেড়াতে গিয়ে আটকে পড়া ১০ তরুণকে উদ্ধার করেছে পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

সোমবার (২০ জুলাই) বিকাল ৫টার দিকের ঘটনা এটি।

Manual7 Ad Code

 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এসব নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ঘুরতে যায়। পথে দুর্গম পাহাড়ি রাস্তা পার হতে গেলে তাদের একজন পা পিছলে পড়ে আহত হন।

 

তাকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না ভেবে ৯৯৯-এ ফোন করে সহায়তা চায় দলটি। বিকাল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

Manual1 Ad Code

 

স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকালে নিরাপদে উদ্ধার করা হয় ওই ১০ জনকে।

 

উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অন্য সব পর্যটক সুস্থ রয়েছেন।

 

জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের পরামর্শ, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন। যে-কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code