হার্ট অ্যাটাকে মৃত্যু হতে চলেছে এসিপি প্রাদিউমানের

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’ প্রায় কিংবদন্তির স্তরে পৌঁছে গেছে। কিন্তু ‘সিআইডি’-প্রেমীদের জন্য দুঃসংবাদ যে, সিরিয়ালের জনপ্রিয় চরিত্র এসিপি প্রাদিউমানকে আর বেশিদিন দেখতে পাবেন না তারা।

Manual2 Ad Code

কারণ এসিপি প্রাদিউমান মৃত্যুশয্যায় শায়িত। এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন।

Manual6 Ad Code

প্রাদিউমান মারা যাবেন মানে প্রাদিউমান চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজী সতম মারা যাবেন, এমন আশঙ্কার কোন কারণ নেই। আসলে, টেলিসিরিয়াল জগতের সূত্র অনুসারে, আর কয়েকটি এপিসোড পরেই প্রাদিউমানের মৃত্যুর কাহিনি প্রচারিত হবে টেলিভিশনে।

Manual5 Ad Code

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বরের এপিসোডে হার্ট অ্যাটাকে প্রাদিউমানের মৃত্যু হতে চলেছে। এবং ২০১৭ সালে এই সিরিয়ালের অন্তিম এপিসোডটিও প্রচারিত হবে বলে শোনা যাচ্ছে।

কিন্তু কেন হঠাৎ বন্ধ হতে বসেছে এই সিরিয়াল? জানা যাচ্ছে, সিরিয়ালের প্রধান দুই চরিত্রাভিনেতা শিবাজী সতম এবং দয়ানন্দ শেট্টি (ইনস্পেক্টর দয়া) পরবর্তী সিজনের জন্য নিজেদের পারিশ্রমিক অনেকখানি বাড়াতে চাইছেন। কিন্তু সিরিয়ালের প্রযোজক সংস্থার পক্ষে এই মুহূর্তে এত বেশি পারিশ্রমিক দেওয়া সম্ভব নয়। সাম্প্রতিককালে ‘সিআইডি’র জনপ্রিয়তাতেও কিঞ্চিত ভাটা এসেছে। ফলে এই অবস্থায় অভিনেতাদের বেশি পারিশ্রমিক দিয়ে সিরিয়াল চালিয়ে যেতে চাইছে না প্রযোজক সংস্থা।

Manual2 Ad Code

অবশ্য ‘সিআইডি’ নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে শিবাজী ও দয়ানন্দকে বাদ দিয়ে অন্য অভিনেতাদের নিয়ে সিরিয়াল চালিয়ে নিয়ে যেতে প্রযোজক সংস্থা আগ্রহী নয়, এমনটা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code