হাসিনার নেতৃতে বিশ্বের কাছে একটি জনপ্রিয় দেশ বাংলাদেশ: সিলেটে ভূমিমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

হাসিনার নেতৃতে বিশ্বের কাছে একটি জনপ্রিয় দেশ বাংলাদেশ: সিলেটে ভূমিমন্ত্রী

Manual8 Ad Code

54914
সুরমা মেইল নিউজ : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের সার্বিক নিরাপত্তা বিধান ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের জনগণের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ দেশীয় সুনাম বহির্বিশ্বে জোড়ালোভাবে উচ্চারিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি জনপ্রিয় ও জনবান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সুনাম সকলকে রক্ষা করতে হবে। তিনি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি অফিসের কার্যক্রমকে আরো সুন্দর, উন্নত ও আধুনিককরণের আহবান জানান।

তিনি বুধবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলা ভূমি অফিসের ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরির্দশন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিষ্ঠার সহিত অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে প্রজাতন্ত্রের মালিক জনগণের হয়রানি দূরীকরণের জন্য দায়িত্ব পালনরত ভূমি কর্মকর্তাদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ কফিল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এস.এম ফেরদৌস, মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজওয়ান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সুহেল মাহমুদ, কানুনগো, নুরুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা আসবাহ উদ্দিন লিটু, নুরুল আমিন, নাজির আজমল খান, অফিস সহকারী অসিত কুমার পাল, মোঃ জাকারিয়া, আবুল হোসেন, সার্ভেয়ার আব্দুল আওয়াল, মোঃ ইসমাঈল প্রমুখ।

Manual6 Ad Code

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি অফিসের পরির্দশন বইতে স্বাক্ষর করেন এবং ভূমি অফিসের ব্যবস্থাপনা কার্যক্রম পরির্দশন করে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code