হেলিকপ্টারে সিলেটে আসবেন জামায়াত আমির, ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

হেলিকপ্টারে সিলেটে আসবেন জামায়াত আমির, ব্যাপক প্রস্তুতি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় যোগ দিতে সিলেট আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

Manual4 Ad Code

এদিন বিকেল ৩টায় সিলেটের ঐতিসাহিক আলিয়া মাদরাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। নগরীর ধোপাদিঘিরপাড়স্থ সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual8 Ad Code

ব্রিফিংয়ে মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভা সফলে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটির নেতাকর্মীরা।

 

পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ফখরুল বলেন, আমরা জনসভাকে সফল করতে সাংবাদিকসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জনসভায় যোগদানের জন্য জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।



প্রেস ব্রিফিংয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাতি নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট সরকার বিনাভোটে, মধ্যরাতে ও আমি-ডামি নির্বাচনের মাধ্যম মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এবার মানুষ সবধরণের শঙ্কামুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু অবৈধ অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে কার্যকর অভিযান না থাকায় জনমনে নানা আশঙ্কা বিরাজ করছে।

 

(সুরমামেইল/এমকেএইচ) 


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code