হেলিকপ্টার উপহার দেয়ার অভিযোগে গ্রেফতার মন্ত্রী

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

হেলিকপ্টার উপহার দেয়ার অভিযোগে গ্রেফতার মন্ত্রী

Manual3 Ad Code

download (8)আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে অর্থ সংগ্রহ করে গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট ওত্তো পেরজের জন্মদিনে হেলিকপ্টার উপহার দেয়ার অভিযোগে দেশটির সাবেক দুই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল থেলমা আলদানা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাওরিকো রোপেজ বোনিল্লা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যানুয়েল লোপেজ আমব্রোসিওকে গুয়াতেমালা সিটি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেশটির কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট ওত্তো পেরেজ সরকারের আমলে তারা এ দুর্নীতি করেছেন।

জানা যায়, অবৈধভাবে পাওয়া অর্থ সে সময় পেরেজের জন্মদিনের উপহার দেয়ার জন্য খরচ করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট পেরেজকে দেয়া উপহারের মধ্যে ছিল ৩৫ লাখ ডলারের একটি বেল হেলিকপ্টার, দুই লাখ ৬০ হাজার ডলারের একটি নৌকা ও প্রশান্ত মহাসাগরের তীরে ১০ লাখ ডলার মূল্যের একটি বাড়ি।

Manual1 Ad Code

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বসকে খুশি করার জন্য এসব বিলাসবহুল সামগ্রী দেয়া হয়েছিল।’

Manual3 Ad Code

লোপেজ ও বোনিল্লার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণারও অভিযোগ আনা হয়েছে। তারা দু’জনই সামরিক কর্মকর্তা ও পেরেজের ঘনিষ্ঠ ছিলেন। পেরেজ ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

Manual5 Ad Code

অ্যাটর্নি জেনারেল বলেন, অপর সাবেক প্রতিরক্ষামন্ত্রী উলিসেস আনজুয়েটো, সাবেক জ্বালানি মন্ত্রী এরিক আরকিলা ও যোগাযোগ মন্ত্রী আলেজান্দ্রো সিনিবাল্ডির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তারা দেশ থেকে পালিয়েছেন।

পেরেজের ভাইস প্রেসিডেন্ট রোজানা বালডেট্টির বিরুদ্ধেও জন্মদিনের উপহার গ্রহণের অভিযোগ উঠেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code