সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানাউর রহমানকে হত্যার প্রতিবাদে বুধবার (২৫ মে) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ও বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ডা. ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদুর রহমান এবং মো: শাহ আলমের যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ডা. মালা রানী দে, ডা. মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক, বাংলাদেশ হোমিও প্যাথিকের সাধারণ সম্পাদক এ.এ.এম শিহাব উদ্দিন, জেলা সহ-সাধারণ সম্পাদক ডা. এম.এস.আর জাহিদ, ডা. শরীফ শাহরিয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. বাবুলাল বিশ্বাস, ডা. মন্টু দাস, ডা. আব্দুর রকিব, ডা. শামীম আহমদ, ডা. সাহেদা বেগম, ডা. শাহ জামাল উদ্দিন, ডা. গৌরাঙ্গ দত্ত, ডা. সুদীপ্ত দে, ডা. দিলীপা, ডা. বুশাতুত তানিয়া, ডা. আবুল হোসেইন, ডা. শাহ জামাল, ডা. সুরঞ্জিত চন্দ্র দে, ডা. বাবলী রানী, ঋষিকান্ত দাস, ডা. শিবানী আচার্য, ডা. মঞ্জু চক্রবর্তী, ডা. স্বপ্না রানী আচার্য, ডা. খালিদ, মো. খন্দকার শরিফ সিদ্দিকী, নকুল বিশ্বাস, মঈনুদ্দিন জালালী, ডা. নাসির উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমান খুনিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০মে শুক্রবার সন্ত্রাসী বাহীনি নির্মমভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমানকে হত্যা করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি