প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম আগামী ২৪ অক্টোবর

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৫

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম আগামী ২৪ অক্টোবর

Manual5 Ad Code
01_Mohsin+Ali+_240814_0004
সুরমা মেইলঃ প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। রেওয়াজ অনুযায়ী মৃত্যুর ৪০ দিনের মধ্যে চেহলাম সম্পন্ন করার নিয়ম অনুসারেই দিনক্ষণ ধার্য্য করা হয়েছে। চেহলাম অনুষ্ঠানকে সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতিমধ্যেই পারিবারিক ও দলীয় উদ্যোগে কার্যক্রম শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়াত মন্ত্রীর পারিবারিক তরফে ১০টি গরু জবাই করে চেহলাম সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রীর অনুরাগী মহল চেহলামের সাথে যুক্ত হওয়ায় অনুষ্ঠানের কলেবর প্রসারিত হচ্ছে। দেশে বিদেশে অবস্থানরত মন্ত্রীর অনুরাগী এবং রাজনৈতিক সতীর্থ মহল চেহলামে শরীক হওয়াতে মঙ্গলবার পর্যন্ত বাড়তি আরোও ৩০টি গরু সংযুক্ত হয়েছে। চেহলাম উপলক্ষে জবাইর জন্য গরুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Manual7 Ad Code

এ ব্যাপারে প্রয়াত মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মোস্তাক আলী জানান, স্বেচ্ছায় যারা শরিক হতে চাচ্ছেন তাদেরকে বারণ করাও মুশকিল। অবস্থা বিবেচনায় চেহলাম উপলক্ষে আয়োজিত শিরণি বৃহত্তর পরিসরে গণভোজের রূপ নিতে পারে।

তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। চেহলাম অনুষ্ঠানের জন্য মন্ত্রীর বাড়ির ভেতর, সম্মুখ এবং লাগোয়া মিনিবাস টার্মিনালে প্যান্ডেল তৈরীর কাজ শুরু হয়েছে।

Manual8 Ad Code

এদিকে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে সিলেট বিভাগের চার জেলার বর্তমান ও সাবেক এম.পি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদেরকে দাওয়াত করা হয়েছে। দলীয়ভাবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দলীয় ইউনিট গুলোকে বলা হয়েছে। চেহলামে শরীক থাকার জন্য প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে সকল কেবিনেট মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual5 Ad Code

সূত্র মতে, চেহলামে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ছাড়াও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত থাকতে পারেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code