সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
বিনোদন ডেস্ক :: বলিউডে বক্স অফিসে এখন আমিরি ‘দঙ্গল’ ছাড়া অন্য কথা নেই বললেই চলে। কারণ একের পর এক রেকর্ড আদায় করে নিচ্ছে মিস্টার পারফেক্টের আলোচিত সিনেমা ‘দঙ্গল’।
প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে একটা বড় বেঞ্চ মার্কে পৌঁছেছে। দ্বিতীয় সপ্তাহে এসে আবারো রেকর্ড গড়ল ছবিটি।
মুক্তির পর প্রথম ১০ দিনে শুধু ভারত থেকে দঙ্গল ঘরে তুলল ২৭০ কোটি টাকা। আর গোটা বিশ্বের অঙ্ক ধরলে তা ছাড়িয়ে গেছে ৪০০ কোটি রুপির ওপরে।
পরিচালক নীতীশ তিওয়ারি পর্দায় কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের গল্প বলেছেন। বাস্তবে কুস্তিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন মহাবীর দুই মেয়ে গীতা ও ববিতাকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে চেয়েছিলেন। তিনি সফল।
মহাবীরের এই কঠিন লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির খান। ২০১৬-তে বক্স অফিস কালেকশনে ‘দঙ্গল’-এর ঠিক পরই রয়েছে সালমান খানের ‘সুলতান’। ছবিটির ডোমেস্টিক কালেকশন মানে ভারত থেকে আয় ছিল ৩০০ কোটির কিছু বেশি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি