সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার তানিয়া খাতুন (১৮) এখন পরিপূর্ণ তরুণ। তাকে ঘিরে মানুষের কৌতুহল বাধ মানছে না। তানিয়াকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী পুরুষ শিশুরা ছুটে আসছেন তাদের বাড়িতে। তার আগের জীবন এবং বদলে যাওয়া নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। লোকজন আটকাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তানিয়ার বাবা তোফাজ্জল হোসেন জানান, তানিয়া বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ঈদ-উল-আযাহার দু’দিন পর থেকে মেয়ের শারীরিক গঠনে পরিবর্তন দেখা যায়। গত কয়েক দিন থেকে তার শারীরিক গঠন ক্রমাগত পরিবর্তন হয়েছে। পরবর্তীতে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি স্থানীয় ডাক্তারের মাধ্যমে নিশ্চিত হন তারা। যেহেতু সে পুরুষ হয়েছে তার নাম আকিকা করে পরিবর্তন করা হবে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সরেজমিন দেখতে যান নি।
এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শরীরে হরমোন জনিত কারণে এ পরিবর্তন হতে পারে। তবে পরিপূর্ণ পরিবর্তন আসতে অন্তত ৬ মাস সময় লাগে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি