সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭
বিনোদন ডেস্ক :: বলিউডে পা রাখার বেশ কয়েক বছর হলো সানি লিওনের। বরাবরই তাকে নিয়ে চর্চায় এতটুকু খামতি হয় না। অতীত থেকে বর্তমান দুনিয়ার গ্ল্যামার, বিতর্ক থেকে ব্যবসা, উইমেন এমপাওয়ারমেন্ট থেকে আইটেম সঙ্গ সব মিলিয়ে নিঃসন্দেহে এক ধাঁধার নাম সানি লিওন।
সম্প্রতি জানা যায়, তার একটি ভিডিওই সবচেয়ে বেশিবার দেখেছেন বিশ্বের মানুষ। যদি ভাবা হয় আসলে ব্লু ছবির ভিডিওতেই এখনো বাজিমাত করে চলেছেন সানি লিওন, তবে ভুল। কেননা ব্লু ফিল্ম তিনি একেবারেই ছেড়েছেন। আর তাই তার খোঁজ নতুন নতুন সাফল্যের।
সম্প্রতি এক স্বপ্নপূরণের মাইলস্টোনে পৌঁছেছেন সানি লিওন। সেই ‘কাল হো না হো’ দেখা থেকেই শাহরুখের সঙ্গে কাজ করার স্বপ্ন তার। এতদিনে তা খানিকটা পূরণ হয়েছে। শাহরুখের আগামী ছবি রইস-এ ‘লায়লা ও লায়লা’ গানে দেখা যাবে। আইটেম সং হলেও সানি সকলের নজর কেড়ে নিয়েছেন এবং ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশিবার ভিডিওর রেকর্ডও ছুঁয়ে ফেলেছে তার গানের ভিডিও। এ কথা খুশি মনে ফ্যানদের নিজেই জানিয়েছেন সানি লিওন।
ইন্টারনেটে গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও দেখতে ভিড় জমিয়েছিলেন সানির ফ্যানরা। সেই সঙ্গে যোগ দিয়েছিলেন শাহরুখ ফ্যানরা। দুয়ে মিলে ভিডিওটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ‘মোস্ট ওয়াচড ভিডিও’র মধ্যে সানির গানের ভিডিও প্রথম স্থানটি দখল করে নেয়।
বিশ্ব রেকর্ড গড়া ভিডিও…
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি