সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: সংঘাতপূর্ণ আফগানিস্তানে গত ২৪ ঘন্টার সামরিক অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী কিছু এলাকা জঙ্গি ও শত্রু মুক্ত করতে সন্ত্রাস বিরোধী ১২টি অভিযান চালায়। এরফলে গত ২৪ ঘন্টায় ৭১ জঙ্গি নিহত হয়।’
অভিযান চলাকালে আরো ৪০ জঙ্গি আহত এবং সাতজনকে গ্রেফতার করা হয়। নানগড়হড়, হেলমান্দ, লঘমান, ফারাহ, কুন্দুজ, ঘর, ওয়ারদাক ও জাবুল প্রদেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
তবে এ সময়ে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
সংবাদ : বাসস
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি