সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সোহাগী জাহান তনুসহ সারাদেশে নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা আগামী ২৫ এপ্রিলের হরতালে সংহতি ও সমর্থন জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল (২০ এপ্রিল) বুধবার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা এক বিবৃতিতে এ হরতালে সংহতি ও সমর্থনের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন- আজ সারাদেশে নারীর অবমাননা, লাঞ্ছনা, ধর্ষণের ঘটনা নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কি কোনো সভ্য সমাজের চিত্র? আবার বিচারহীনতার সংস্কৃতি সমাজের গভীরে প্রোথিত হচ্ছে। ঘরে-বাইরে-কর্মস্থলে-শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বত্র নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। সমাজে নারীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গী গড়ে তোলার কোনো আয়োজন নেই। উপরন্তু নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে পৃষ্ঠপোষকতা করছে রাষ্ট্র। চারণ সাংস্কৃতিক কেন্দ্র উন্নত রুচি-সংস্কৃতি বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। তাই তনুসহ সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে ছাত্রসমাজের চলমান আন্দোলনে ন্যায়সঙ্গতভাবেই চারণ সাংস্কৃতিক কেন্দ্র পাশে আছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি