২৫ বছর পর ভোট হচ্ছে মিয়ানমারে

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

২৫ বছর পর ভোট হচ্ছে মিয়ানমারে

Manual4 Ad Code
mayenmer
সুরমা মেইলঃ সব দলের অংশগ্রহণে ২৫ বছর পর আজ সকাল থেকে মিয়ানমারে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে ৫০ বছরের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট থিয়েন শিয়েন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফলাফল যাই হোক না কেন তাকে সম্মান জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন।

তবে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে। মিয়ানমারে এই নির্বিাচনের মধ্য দিয়ে প্রায় তিন কোটি বার্মিজ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন।

Manual2 Ad Code

৯০টির বেশি দলের ছয় হাজার প্রার্থী ৬৬৪টি আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে। সেনা-সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টিও নির্বাচনের অন্যতম প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী দল।

বিরোধী নেত্রী অং সাং সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে পার্লামেন্টে জয়ী হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। কিন্তু সরকার গঠন করতে হলে তাদের অবশ্যই দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হবে।

Manual3 Ad Code

কিন্তু দেশটির সংবিধান অনুসারে নির্বাচনে সংসদীয় আসনের ২৫ শতাংশ সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত থাকছে।

Manual8 Ad Code

ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং দেশটির লাখ লাখ মুসলিম সম্প্রদায় এবং রোহিঙ্গা নাগরিকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছে এই নির্বাচন প্রক্রিয়া। এদিকে দেশটিতে নির্ভরযোগ্য কোনও জনমত জরিপ না থাকায় ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে আগে থেকে কোনও ধারনা করা যাচ্ছে না।

Manual3 Ad Code

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা কড়াকড়ি বাড়ানো হয়েছে। ৪০ হাজার পুলিশ সদস্যকে ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code