২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে সংসদে স্বীকৃত হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।

রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

Manual1 Ad Code

তিনি বলেন, ১৪ দল গত বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সংসদের প্রতি অনুরোধ জানিয়েছিল। সে প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের প্রত্যেক সদস্যকে আমরা অভিনন্দন জানাই। পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আমাদের আহ্বান, এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে উদ্যোগ গ্রহণ করুন।

আগামী ২৫ মার্চ দেশব্যাপী ১৪ দল দিবসটি পালন করবে জানিয়ে নাসিম বলেন, আগামী ২৫ মার্চ ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হবে। দিবসটি পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরতে চাই।

Manual6 Ad Code

বৈঠকে সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপনির্বাচনে ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে জানিয়ে নাসিম বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের টিম অংশ নেবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code