২৮ এপ্রিল কিবরিয়া হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

২৮ এপ্রিল কিবরিয়া হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ

Manual4 Ad Code

download (3)

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন সাক্ষী না আসায় ২৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মকবুল আহসান পরবর্তী দিন ধার্য করেন।

Manual2 Ad Code

ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. কিশোর কুমার কর জানান, সাক্ষী ও আসামি না আসায় আদালত সাক্ষ্যগ্রহণ না করে পরবর্তী তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করেছেন। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৯ জন জামিনে, ১৩ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান অন্যতম।

উল্লেখ্য, টানা ৯ দফা চার্জ গঠনের তারিখ পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলার কারান্তরীণ ও জামিনে থাকা সকল আসামির উপস্থিতিতে মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়।

Manual8 Ad Code

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

Manual4 Ad Code

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code