সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লার চৌদ্দগ্রামে ৩১ ভরি ২ আনা স্বর্ণসহ নবদীপ ভারতী সুমন (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুক্তা পরিবহনের একটি বাস থেকে স্বর্ণসহ সুমনকে আটক করা হয়। আটক সুমন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ধর্মপুর গ্রামের দুলাল ভারতীর ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজমুল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুক্তা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের বারসহ সুমনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি