সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৬ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং করপোরেশনের (টিবিসি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টিবিসি জানিয়েছে, প্রেসিশন এয়ারের বিমানটিতে থাকা ৪৩ জনের মধ্যে ২০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
দারুস সালাম শহর থেকে ছেড়ে আসা বিমানটি ঝড় ও ভারি বৃষ্টির কারণে স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি ভিক্টোরিয়া হ্রদে প্রায় পুরোপুরি ডুবে গেছে। বিমানটির সবুজ-বাদামি রঙের পেছনের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান।
ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান মোতায়েন করা হয়েছে এবং জরুরি সেবার কর্মীরা বিমানে আটকে পড়া অন্য যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিবিসি।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, আমি প্রেসিশন এয়ারের বিমানের দুর্ঘটনার খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে, কারণ উদ্ধারকারীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ার তীরে অবস্থিত। আর প্রেসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি