৪ দিনের সফরে ভুটানের রানি ঢাকায়

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

৪ দিনের সফরে ভুটানের রানি ঢাকায়

Manual2 Ad Code

Bhutan_Queen_bg_142072452
সুরমা মেইল নিউজ : চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক। আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন। তার সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরও পাঁচ সদস্য। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান। তিনি সোমবার দুপুরে বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন বলে জানা গেছে। বিকালে যাবেন গুলশান এক নম্বরে অবস্থিত কুমুদিনি হ্যান্ডি ক্রাফটের একটি শো-রুমে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সেই সঙ্গে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শনে যাবেন। বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ মার্চ তিনি ভুটান ফিরে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code