সিলেট ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। আর তা করলেন নিজের শহর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল হয়ে ওঠা বুধবারের তৃতীয় ওয়ানডেতে এই মাইলস্টোন স্পর্শ করতে আর ৩৮ রান দরকার ছিল তামিমের। বাঁ হাতি এই ড্যাশিং ওপেনার ক্রিস ওকসকে দারুণ এক বাউন্ডারি মেরে ওই কাজটি করে ফেলেছেন।
এই রিপোর্ট লেখার সময় সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ৬৮ বলে ৪৫ রান করে আউট হয়ে গেছেন তামিম। মেরেছেন ৫টি বাউন্ডারি। ২২.৫ ওভারে ওভারে ২ উইকেটে ১০৬ রান বাংলাদেশের। সাব্বির রহমান ৯ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন মাহমুদ উল্লাহ। ইমরুল কায়েস ৫৮ বলে ৪৬ রান করে ফিরেছেন। তামিমের সাথে তার ওপেনিং জুটি ৮০ রানের।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি