৫ গণমাধ্যম কর্মী হত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস

প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬

৫ গণমাধ্যম কর্মী হত্যার ভিডিও প্রকাশ করেছে আইএস

Manual4 Ad Code
download (3)আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নিয়ে প্রতিবেদন করার দায়ে পাঁচজন সিরীয় গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে তারা। রবিবার হত্যার ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস। ওই পাঁচজনকে আইএস গত বছর অপহরণ করেছিল। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই পাঁচজন গণমাধ্যমকর্মী সিরিয়ার পূর্বাঞ্চলের শহর দেইর আল-জরের দখলকৃত এলাকায় আইএসের বিভিন্ন ঘটনা সম্পর্কে খবর সংগ্রহ করতে যায়। গত অক্টোবরে সেখান থেকে তাদের অপহরণ করা হয়। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে তাদের হত্যা করা হয়েছে।
মানবাধিকার সংগঠনের প্রধান রামি আব্দুররাহমান বলেন, হত্যার ঘটনা আগে জানতে পারলেও তাদের মৃতদেহ না পাওয়ায় তারা তা প্রচার করেননি। তাছাড়া নিহত ব্যক্তিদের পরিবারও ভয় পাচ্ছিল যে হত্যার খবর প্রচার করলে আইএস আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে।
আব্দুররাহমান বলেন, হত্যার শিকার গণমাধ্যমকর্মীদের একজন ২৮ বছর বয়সী সামি। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি তাদের সংস্থাকে তথ্য দিতেন। সূত্র: এবিসি নিউজ
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code