৫ বছরের জেল হতে পারে বেঞ্জেমার!

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

৫ বছরের জেল হতে পারে বেঞ্জেমার!

Manual5 Ad Code
karim
সুরমা মেইলঃ ঝামেলায় জড়িয়ে সোজা পুলিশি হেফাজতে করিম বেঞ্জেমা। বুধবার  রাতে ঘটেছে এ ঘটনা।  এক ফরাসি সতীর্থকে নাকি ব্ল্যাকমেল করছিলেন তিনি। তার জেরেই গ্রেফতার করা হয় রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে।
Manual1 Ad Code

ম্যাথিউ ভ্যালবুয়েনা ফ্রান্সের জাতীয় দলে বেঞ্জেমার সতীর্থ। অভিযোগ,একটি সেক্স ভিডিওর মাধ্যমে ম্যাথিউকে বেশ কিছু দিন ধরে ব্ল্যাকমেল করছেন বেঞ্জেমা। সেই অভিযোগের ভিত্তিতেই ভারসেইলস থেকে ২৭ বছরের স্ট্রাইকারকে গ্রেফতার করে ফরাসি পুলিশ। এই ঘটনায় এর আগে অক্টোবরে প্যারিসের বাড়ি তল্লাশি করে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন ফরাসি ফুটবলার জিব্রিল সিসেকে। অভিযোগ প্রমাণিত হলে এই অপরাধে কমপক্ষে পাঁচ বছর জেলও হতে পারে। অনুরূপ শাস্তি হতে পারে বেঞ্জেমারও!

চোটের কারণে মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেয়ের বিরুদ্ধে রিয়ালের দলে ছিলে না বেঞ্জেমা। এদিন গ্রেফতারের পর বড়সর প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাঁর ফুটবল ভবিষ্যত।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code