৫ মিনিটে দিল্লিতে আঘাত হানতে পারে পাকিস্তান

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

৫ মিনিটে দিল্লিতে আঘাত হানতে পারে পাকিস্তান

Manual6 Ad Code

download

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে ‘মাত্র ৫ মিনিটের মধ্যেই’ পাকিস্তান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচির জনক ড. আবদুল কাদির খান। রোববার দেশটির প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, সাবেক পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়া উল হকের বিরোধিতা না থাকলে পাকিস্তান অ‍ারো আগেই পরমাণু শক্তিধর দেশ হতো বলেও জানান তিনি। পাকিস্তান ১৯৯৮ সালে ড. খানের তত্ত্বাবধানেই প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ড. খান বলেন, রাওয়ালপিন্ডির নিকটস্থ কাহুতা এলাকা থেকে পাকিস্তান মাত্র ৫ মিনিটেই ভারতের দিল্লিতে আঘাত হানার সামর্থ্য রাখে।১৯৮৪ সালেই আমাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সামর্থ্য ছিল। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাও ছিল। তবে জেনারেল জিয়া উল হক এমন উদ্যোগের বিরোধিতা করেছিলেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন জেনারেল জিয়া। পরমাণু বোমার পরীক্ষা চালালে বিশ্ব তার দেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে তার বিশ্বাস ছিল। তাই তিনি উক্ত উদ্যোগের বিরোধিতা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code