সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটি নিজের নিরাপত্তা দাবি করেছেন। বিউটির অভিযোগ, নির্বাচন থেকে সরে যেতেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি ওই আলোচিত ৭ খুন মামলার বাদী।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়াস্থ বুকস গার্ডেনে সংবাদ সম্মেলনে হুমকির কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়েছেন কাউন্সিলর প্রার্থী বিউটি। তাকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিউটির অভিযোগ, ১৪ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে আমাকে মামলার রায় (সেভেন মার্ডার মামলা) ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, তুই ঈগল দেখসস, ঈগলের থাবা দেখস নাই। তুই ভাবসস আমার ভাইয়ের ফাঁসি হবে। কিন্তু তোর এই মামলায় ভাইয়ের কিছু করতে পারবি না। ভাই আবার বেরিয়ে আসবে। মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। ইলেকশন নিয়ে আর লাফালাফি করিস না। এতে তোর ভালো হবে। নইলে নজরুলের মতো তোর পরিণতিও একই হবে। ওই চিঠির পর তিনি ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং-৬৫৯) করেছেন।
সংবাদ সম্মেলনে তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন বিউটি। নির্বাচনে তার ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া ও আনন্দলোক স্কুল ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত আগামী বছরের ১৬ জানুয়ারি ৭ খুন মামলার রায় ঘোষণা করা হবে। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। সূত্র :বাংলা ট্রিবিউন
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি