৭ বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭

৭ বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ব্রাজিলের দীর্ঘ অপেক্ষার অবসান হলো! দীর্ঘ সাত বছর পর শীর্ষে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকে দুই নম্বরে ঠেলে দিয়ে ব্রাজিল উঠে গেলো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে। শেষ পর্যন্ত গত মার্চে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে জয়ে গতবারের রানার্সআপদের সিংহাসনচ্যুত করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশের অবস্থান (১৯৩) অপরিবর্তিত। রেটিং পয়েন্ট ৬০।

অবশ্য উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে জেতার পরপরই ব্রাজিলের এক নম্বর জায়গা নিশ্চিত হয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার ফিফার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা গেল সর্বোচ্চ ১২৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে ব্রাজিল। ওই ম্যাচ জিতে শুধু স্বাগতিক রাশিয়া বাদে সবার আগে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

আর্জেন্টাইনরা গত মাসের বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও বলিভিয়ার মাঠে ২-০ গোলে হারে। এতেই তাদের দুই নম্বরে পতন ঘটেছে।

Manual4 Ad Code

ব্রাজিল ও আর্জেন্টিনার পর শীর্ষ পাঁচে আছে জার্মানি, চিলি ও কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে সেরা দশে উঠেছে সুইজারল্যান্ড (৯)। দশের বাইরে ছিটকে গেছে উরুগুয়ে (১৫ নম্বরে, নেমেছে ৬ ধাপ)।

Manual1 Ad Code

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ছিটকে যাওয়ার পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code