সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: পয়েন্ট টেবিলের শেষে থাকা দল ওসাসুনার বিপক্ষে ৭-১ গোলে জয় পেলো বার্সেলোনা। ক্যাম্প নউয়ে বুধবার রাতে এ জয়ে এই রাউন্ডে লা লিগার শীর্ষে থাকা নিশ্চিত করলো লুইস এনরিকের দল।
ম্যাচের ১২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩০তম মিনিটে ইভান রাকিতিচের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেস। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর তৃতীয় মিনিটে ব্যবধান কমান রবের্তো তরেস। ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গোমেস। ৬১ মিনিটে ফের গোল করেন মেসি। এর পরই মাঠ ছাড়েন মেসি।
৬৪তম মিনিটে গোল করেন স্পেনের ফরোয়ার্ড আলকাসের। ৬৭ মিনিটে পর পেনাল্টি থেকে প্রথম গোল করেন মাসচেরানো।
৮৬তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দ্বিতীয় গোল করেন আলকাসের।
এবারের লা লিগায় আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো সর্বোচ্চ ৩৩টি। ২৪টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় দুই নম্বরে আছেন সুয়ারেস। ১৯টি গোল নিয়ে এর পরে ক্রিস্তিয়ানো রোনালদো।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি