আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল উত্তাপ। ফুটবলের পাশাপাশি শারীরিক লড়াইয়ে মেতেছিল দুই দলের খেলোয়াড়রা। তবে আর্জেন্টিনা বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে ফিফা।

Manual6 Ad Code

 

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টাইন এফএ-র বিরুদ্ধে ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তা ভঙ্গের অভিযোগ আরোপ করেছে।

Manual4 Ad Code

 

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড় ও কোচরা শৃঙ্খলা ভঙ্গ করে মাঠে ঢুকে বাকবিতণ্ডায় জড়ান। ম্যাচে ডাচরা শেষ দিকে দুই গোল করে খেলা অতিরিক্ত সময়ে নেয়। এছাড়া মাঠেও আরও উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে।

 

ম্যাচ চলাকালে কিংবা শেষে লিওনেল মেসিসহ বিশ্বকাপের রেকর্ড ১৭ খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যরা হলুদ কার্ড দেখেছেন।

 

একটি ম্যাচে কোনও দল পাঁচটি হলুদ কার্ড দেখলে আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই অভিযোগ আরোপ করেছে ফিফা।

Manual3 Ad Code

 

দুই ফেডারেশনকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হতে পারে। এর আগে আচরণবিধি ভাঙার দায়ে চলতি বিশ্বকাপে সৌদি আরবকে দুইবার এই শাস্তি দেয় ফিফার ডিসিপ্লিনারি প্যানেল।

 

Manual1 Ad Code

এই অভিযোগের রায় কবে হবে জানায়নি ফিফা। সাধারণত অভিযুক্ত দলের পরের ম্যাচের আগেই সেটা জানানো হয়। আগামী মঙ্গলবার আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code