ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে চান ট্রাম্প, খবর গণমাধ্যমের

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে চান ট্রাম্প, খবর গণমাধ্যমের

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বকাপের সাফল্যের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে উদ্ধৃত করে, খবরটি দিয়েছে যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্ট।

 

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ একটি সুত্র নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, ট্রাম্প বিশ্বাস করেন ইনফান্তিনো ‘বিশ্বের সকলের কাছে সম্মানিত এবং তিনি মনে করেন, মানুষকে ঐক্যবদ্ধ করতে পারার বিশেষ ক্ষমতা তার রয়েছে।

 

৫৬ বছর বয়সী ইনফান্তিনো একজন আইনজীবি হলেও, ফিফা প্রধানের দায়িত্বে আছেন দুই মেয়াদে। তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে অবশ্য ইনফান্তিনো কোনো মন্তব্য করেননি। তবে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের প্রস্তাব কার্যকর করতে হলে, জাতিসংঘের নিরাপত্ত পরিষদ এবং এরপর সাধারণ পরিষদের অনুমোদন লাগবে।

 

ট্রাম্পের বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পোলি নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, ইনফান্তিনোকে জাতিসংঘের নেতৃত্বে আনার বিষয়ে প্রস্তাব দেওয়ার মতো অসাধারণ ধারণা ‘কেবল প্রেসিডেন্ট ট্রাম্পেরই থাকতে পারে।

 

জাম্পোলিরও ধারণা, ইনফান্তিনো ‘খুব ভালো কাজ করবেন’ এবং তিনি ‘সবার খুব প্রিয়’। এই সুইস কর্মকর্তা ফুটবলে যে উদ্যম দেখিয়েছেন, তা আরও বড় মঞ্চে মেলে ধরতে পারবেন, এটাও বিশ্বাস করেন তিনি।

Manual5 Ad Code

 

জাম্পোলি নিজেও ছিলেন ডোমিনিকায় জাতিসংঘের সাবেক দূত। তিনি বলেন, ফিফা প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের ভূমিকার মধ্যে ‘কিছু মিল’ আছে। জাতিসংঘে আপনাকে ১৯৩টি সদস্য দেশ নিয়ে কাজ করতে হয়। ফিফায় দুইশ’র বেশি সদস্য দেশ রয়েছে এবং জিয়ান্নির দুর্দান্ত রেকর্ড দেখাচ্ছে, তিনি জানেন কীভাবে পরিচালনা করতে হয়।

 

ট্রাম্পের এই প্রস্তাবনা বাস্তবে রূপ পেতে হলে, একাধিক শক্ত প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করতে হবে ইনফান্তিনোকে। কেননা, এই পদের জন্য চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেলে বাচেলেত, আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি রয়েছেন বিবেচনায়।

 

Manual2 Ad Code

ইনফান্তিনো জাতিসংঘের মহাসচিব হলে তার বেতনও কমে আসবে অনেক। ফিফা সভাপতি হিসেবে বর্তমানে তার বার্ষিক বেতন প্রায় ৬০ লাখ ডলার। সেখাতে জাতিসংঘের মহাসচিবের বার্ষিক বেতন মাত্র চার লাখ ১৮ হাজার ডলার।

 

তবে, ট্রাম্পের প্রস্তাবনা সত্যি হলে তিনি বরং খুশিই হবেন। কেননা, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে জাতিসংঘের অকার্যকারিতা নিয়ে তিনি ক্ষুব্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানবাধিকার পরিষদ, ইউনেস্কোসহ জাতিসংঘের বেশ কয়েকটি উপ-সংস্থা থেকে ট্রাম্প ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন।

 

এবারের বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সময় ট্রাম্প ও ইনফান্তিনোর ঘণিষ্ঠতা বাড়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- এই তিন দেশের যৌথ আয়োজন গত রোববার আর্জেন্টিনার-স্পেনের ফাইনালের মধ্যে দিয়ে আসর শেষ হয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে স্পেন।

Manual2 Ad Code

 

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ দেন ইনফান্তিনো। আট মাস আগের ওই ঘটনায় চারদিকে বেশ হাসাহাসি হয়েছিল। নিউ ইয়র্কের ফাইনালে স্প্যানিশ খেলোয়াড়দের ট্রফি ও সোনার পদক তুলে দেওয়ার অনুষ্ঠানে ট্রাম্প যোগ দেন ইনফান্তিনোর সাথে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিজয়ীর মঞ্চেও অবস্থান করেন বেশ খানিকটা সময়। তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায় ইনফান্তিনোকে।

 

Manual1 Ad Code

প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ পাওয়ার কিছুদিন পরই ট্রাম্প ভেনেজুয়েলার সেসময়ের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেন, এবং তাকে বন্দি করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসেন এবং ইরানে হামলা চালান।

 

এবারের বিশ্বকাপ পরিচালনায় ইনফান্তিনোর ভূমিকাও ছিল বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন, টিকেটের উচ্চমূল্যসহ আরও অনেক বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

 

টুর্নামেন্ট চলাকালীন বড় বিতর্কের জন্ম দেন ইনফান্তিনো, ট্রাম্পের সুপারিশে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে। ট্রাম্প ফোন করে বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার অনুরোধ করার পরই ফিফা ওই স্থগিতাদেশ দেয়। তা না হলে, বালোগন বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারতেন না।

 

নিষেধাজ্ঞা স্থগিত করে বালোগনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ছিল ফিফার নিয়মের পরিপন্থী। এটি নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বেলজিয়ামের কোচ, খেলোয়াড়েরা তীর্যক মন্তব্য করেন। ফিফার ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন ওঠে।

 

অবশ্য, বালোগন খেললেও যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উগিয়ে দেয় বেলজিয়াম। ওই ম্যাচের পর বেলজিয়ামের খেলোয়াড়েরা উদযাপনে ট্রাম্পের নাচের ভঙ্গী নকল করে তাকে উপহাস করেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code