সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
প্রথা অনুযায়ী প্রতি বিশ্বকাপের আগেই হয়ে থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু শেষ মুহূর্তে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হচ্ছে না বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!
তার পরিবর্তে ভারত-পাকিস্তান মহারণের আগে কিংবা বিশ্বকাপ শেষে জমকালো আয়োজনের কথা ভাবছে আয়োজক বোর্ড, ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এমন অদ্ভুত ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি জানায় জি নিউজ। আগামীকাল ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানের।
৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে আগের বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউ জিল্যান্ড। ১৪ অক্টোবর এই মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই মাঠে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচের আগে কিংবা বিশ্বকাপ শেষে এই মাঠে অনুষ্ঠান করার কথা ভাবছে বিসিসিআই।
গত কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছিলো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। রনবীর সিং, তামান্না ভাটিয়া, আরজিত সিং ও আশলা ভোসলের মতো কিংবদন্তী শিল্পিদের পারফর্ম করার কথা ছিল। এ ছাড়া ফায়ার ওয়ার্কসসহ বর্ণিল লেজার শো হওয়ার কথাও ছিল।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল হবে ক্যাপ্টেনস ডে। এখন দেখার বিষয় আয়োজক দেশ ভারতের ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে নাকি তা ছাড়াই বিশ্বকাপের দামামা বেজে যাবে!
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি