সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
কুয়েতে সড়ক দুর্ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফাহিম আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমদ (২৬) উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফাহিম।
নিহতের চাচাতো ভাই ইমন মিয়া জানান, সিগন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।
নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বর্তমানে ফাহিমের মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি