কোম্পানীগঞ্জে বিপুল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

কোম্পানীগঞ্জে বিপুল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (১২ অক্টোবর) গোম্পানীগঞ্জ উপজেলার গৌরি নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। এ সময় তাদের হেফাজতে থাকা ১৯৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ থানাধীন গৌরিনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মসাইদ (৪০), মোঃ তাজউদ্দিনের ছেলে মোঃ রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

Manual3 Ad Code

 

রোববার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

তিনি জানান- গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual2 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code