ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট ম্যাথিউজ

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট ম্যাথিউজ

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন শ্রীলংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনিংসের ২৫তম ওভারে ঘটে বিরলতম এই ঘটনা।

Manual8 Ad Code

 

ক্রিকেটে একজন ব্যাটার ১০ভাবে আউট হতে পারেন। এতগুলো নিয়ম থাকলেও এতদিন টাইমড আউট হননি কেউ। অবশেষে বাংলাদেশের কল্যাণে সেই ঐতিহাসিক মুহূর্তেরও সাক্ষী হলেন ক্রিকেটভক্তরা।

 

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জমে ওঠা ম্যাচে শুরু থেকেই পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচ। এরই মাঝে ইনিংসের ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন সাকিব আল হাসান।

 

ষষ্ঠ ব্যাটার হিসেবে এ সময় ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে ভুল হেলমেট নিয়ে মাঠে নামেন তিনি। ফলে বল মোকাবেলা করার আগেই হেলমেট পরিবর্তন করতে চান তিনি। এর মাঝে পেরিয়ে যায় ২ মিনিট।

 

Manual5 Ad Code

ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হলে পরবর্তী ব্যাটারকে দুই মিনিটের মাঝে বল মোকাবেলা করতে প্রস্তুত হতে হয়। তবে ম্যাথিউজ এর চেয়ে দেরি করে বসেন। তাই আম্পায়ারদের কাছে টাইমড আউটের আবেদন করেন সাকিব।

Manual7 Ad Code

 

আম্পায়াররা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। যার ফলে বিশ্ব ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউটের শিকার হন এ লংকান ব্যাটার।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code