খাদিমপাড়ায় মানুষ আকৃতির গাভীর বাচ্চা প্রসব!

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

খাদিমপাড়ায় মানুষ আকৃতির গাভীর বাচ্চা প্রসব!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীতে গৃহপালিত একটি গাভী মানুষ আকৃতির বাচ্চা প্রসব করেছে। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বংশীদর গ্রামের টিলাবাড়ি তাহির আলীর গৃহপালিত পশু গাভীগরু বাচ্চাটি প্রসব করে।

 

Manual6 Ad Code

গরুর মালিক তাহির আলী জানান- গত ১৫ মাস পূর্বে এই গাভী একটি মৃত বাচ্চার জন্ম দেয়। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মানুষের আকৃতির আরেকটি মৃত বাচ্চার জন্ম দেয়। গরুটির মৃত বাচ্চা দেখে আমরা ভয় পেয়ে যাই।

 

Manual8 Ad Code

এদিকে এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের এলাকার মানুষজন আকৃতির গরুর বাচ্চাটি দেখতে তাহির মিয়ার বাড়ীতে মানুষ ভীর জমান।

 

Manual6 Ad Code

জানা গেছে- ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী গত জুন মাসে গরুটির বাচ্চা হওয়ার কথা। কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে সোমবার বিকেলে গরুর প্রসব ব্যাথা অনুভব করলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার আসার পূর্বেই বাচ্চা জন্ম নেয়। এতে দেখা যায় বাচ্চাটির মাথা মানুষের আকৃতির মতো। বাকি অংশগুলো গরুর মতো হলেও বাচ্চাটির পা নেই।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code