টানা পঞ্চম হার সিলেট স্ট্রাইকার্সের

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

টানা পঞ্চম হার সিলেট স্ট্রাইকার্সের

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগটা (বিপিএল) একদমই ভালো যাচ্ছে না গত আসরের রানারআপ সিলেট স্ট্রাইকার্সের। মাঠ বদল হলেও ভাগ্য বদল হয়নি স্ট্রাইকার্সের। হারের বৃত্তে বন্দী সিলেট নিজেদের পঞ্চম ম্যাচেও হারের তিক্ত স্বাদ পেয়েছে। নিজেদের পঞ্চম ম্যাচে তামিমের বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে তারা। আর সিলেটকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিলো বরিশাল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২ গজে পতিত হলো স্ট্রাইকার্সরা। ঘরের মাঠে টানা তিন আর সব মিলিয়ে টানা পাঁচ হারে সিলেটের প্লে-অফের দৌড়ও প্রায় শেষ। টানা তিন হার নিয়ে সিলেটের মুখোমুখি হওয়া বরিশালও জয় তুলে নিয়েছে। টানা চার হার নিয়ে মাঠে নামা সিলেটের দলটি ৪৯ রানে হেরেছে।

মাহমুদউল্লাহ-শেহজাদের হাফ সেঞ্চুরিতে বরিশাল আগে ব্যাট করে তুলেছিলো ৫ উইকেটে ১৮৬ রান। বড় লক্ষ্যে খেলতে নামা স্ট্রাইকার্সরা গুটিয়ে গেছে মাত্র ১৩৭রানে। টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে বরিশাল। সিলেট হেরেছে টানা পাঁচ ম্যাচ।

১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা শুরুতেই হারায় শান্তকে। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে দলীয় ২৫ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরেন এই ওপেনার। অর্ধশতকের আগেই দ্বিতীয় উইকেট হারায় দলটি। দলীয় ৪৩ রানের মাথায় মারমুখী হতে গিয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার শামসুর রহমান। ২৩ বলে করেন ২৫ রান।

Manual5 Ad Code

দ্রুত দুই উইকেট হারানো সিলেট অধর্শতকের ঘর পেরুতেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৫২ রানের মাথায় চার নম্বরে নামা মাশরাফী ফিরেন প্যাভেলিয়নে। ৩বলে ২ রান করেন অধিনায়ক। এরপর কিছুটা ঝড় তুলেন জাকির হাসান। চার চার ও দুই ছক্কায় ৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করে দলীয় ১১০ রানের মাথায় তিনি বিদায় নিলে সিলেটের হারও অনেকটা নিশ্চিত হয়ে যায়। একে একে ফিরে যান বাকী ব্যাটাররাও। বলার মতো ২৪ রান করেন হাওয়েল। সিলেট গুটিয়ে যায় মাত্র ১৩৭ রানে।

বরিশালের হয়ে ইমরান ৪টি ও মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৪ রানেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। এদিন ৮ বল খেলে ২ রান করেন বাঁহাতি ওপেনার। ব্যর্থ হন টপ অর্ডারে সুযোগ পাওয়া প্রীতম কুমারও। ৫ বলে ১ রান করে দলীয় ৩৩ রানের মাথায় তিনি আউট হন।

Manual3 Ad Code

এরপর সৌম্য সরকারকে সাথে নিয়ে ৫০ রানের এক জুটি গড়েন শেহজাদ। ভালো শুরু পেলেও, আরও একবার ইনিংস বড় করতে পারেননি সৌম্য। দলীয় ৮৩ আর ব্যক্তিগত ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দলীয় রান একশ পার হওয়ার পর প্যাভিলিয়নের পথ ধরেন শেহজাদও। তবে এর আগে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি পূরণ করে ৪১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন।

Manual8 Ad Code

পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ২৬ রানের জুটি গড়েন। ২২ রানের ইনিংস খেলে মুশফিক ফিরলে ভাঙে সেই জুটি। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বরিশাল। মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে ৫২ রানের ঝড়ো অবিচ্ছিন্ন জুটিতে দলের রান বড় করেন মাহমুদউল্লাহ।

বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে ২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন মিরাজ।

Manual2 Ad Code

সিলেটের হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন বেনি হাওয়েল।

(সুরমামেইল/এএইচএম)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code