ট্রেনের বগি লাইনচ্যুত : সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭

ট্রেনের বগি লাইনচ্যুত : সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।

সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।

Manual7 Ad Code

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

Manual4 Ad Code

আবদুর রাজ্জাক বলেন- দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়ে।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানান- দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code