নোটিশ ৩ মাসের জন্য স্থগিত : ‘সিলেটের ডাক’ পত্রিকা প্রকাশে বাধা নেই

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

নোটিশ ৩ মাসের জন্য স্থগিত : ‘সিলেটের ডাক’ পত্রিকা প্রকাশে বাধা নেই

Manual7 Ad Code

সিলেটের বহুল প্রচারিত দৈনিক ‘সিলেটের ডাক’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে ‘সিলেটের ডাক’ পত্রিকা প্রকাশে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২৯ নভেম্বর) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual3 Ad Code

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আবদুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী আবদুল হালিম কাফী জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে ডিক্লারেশন বাতিল করা হয়। এরপর রিট করা হলে আদালত রুল জারি করেন। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন এবং দণ্ডের বিরুদ্ধে তাঁর আপিল আদালতে বিচারাধীন আছে।

Manual1 Ad Code

গত ১৫ জুন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিল করেন। এ আদেশের বিপক্ষে পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ড. রাগীব আলী হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিত বুধবার হাইকোর্ট এ আদেশ দেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code