পিরের বাজারে বালুর ট্রাকে মিললো ৩০০ বস্তা ভারতীয় চিনি

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

পিরের বাজারে বালুর ট্রাকে মিললো ৩০০ বস্তা ভারতীয় চিনি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলী থেকে একটি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়ছে।

Manual7 Ad Code

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শাহপরান থানা এলাকার পীরের বাজার জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বালুভর্তি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

শাহপরান তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজিজুল ইসলাম’র সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি ট্রাকে করে চিনি চালানের একটি সিন্ডিকেট ভারতীয় চোরাই চিনি নিয়ে আসছে। এ সময় পুলিশ অভিযান চালায়। স্থানীয় শ্রমিক দিয়ে বালু সরিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। এ হিসেবে ১৫ হাজার কেজি চিনির বর্তমান বাজার দর প্রায় ১৮ লাখ টাকা।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code