বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ প্রাণ গেলো ৯ জনের

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ প্রাণ গেলো ৯ জনের

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ঘরের (ইঞ্জিন চালিত পানির পাম্প) উপর বজ্রপাতে একই পরিবারের পাঁচজনসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৪ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই কৃষি শ্রমিক।

 

নিহততরা হলো- উপজেলার মাটিকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল কুদ্দুস (৬০)  শিপপুর গ্রামের ইমাম প্রামানিকের ছেলে মোবাখোর (৪০), একই গ্রামের  মোকাবের ছেলে মোনাফ (১৮), সাবের আলীর ছেলে শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শমসের আলীর ছেলে শাহিন (২১), রিতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১৪)।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, হতাহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা আমন ধানের চারা উত্তোলন করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে সকলেই মাঠের মধ্যে একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়।

 

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায়  শোকার ছায়া নেমে এসেছে।

 

Manual8 Ad Code

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজন কিশোরীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code