বটেশ্বরে ১ কোটি ৮৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ আটক ২

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

বটেশ্বরে ১ কোটি ৮৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ আটক ২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলী থেকে পাথর ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহাঙ্গার চালান আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ভারতীয় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া ট্রাকের চালক ও হেলপার আটক করে পুলিশ।

 

Manual4 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে সিলেট শহরতলীর বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামন থেকে ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালানসহ তাদের আটক করা হয়। ট্রাকের চালক-হেলপারকে আটক করলেও অপরজন পালিয়ে গেছে।

 

আটকৃতরা হলো- রাজশাহী জেলার মতিহার থানাধীন মোহননীড় (বুধপাড়া) গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে মোঃ সাকিল ইসলাম (৩২) ও একই থানা এলাকার গনির দালান গ্রামের মোঃ জাফর আলীর ছেলে মোঃ মারুফ ইসলাম (২৪)। পলাতক ব্যক্তি জৈন্তাপুর উপজেলার হাউতপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাহের (২৫) বলে জানায় আটককৃতরা।

 

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে- সোমবার বিকেলে সিলেট-তামাবিল সড়ক হয়ে পাথর ভর্তি একটি ট্রাকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চালান সিলেট শহরের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় দ্রুতগামী ওই ট্রাকটি থামালে একজ পালিয়ে যায়। পরে ট্রকের চালক ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পাথরে নিচে ভারতীয় শাড়ি রয়েছে বলে জানান তারা। এসময় চোরাচালন পরিবহনের দায়ে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৬৭৩১) ট্রাক জব্দ করা হয়।

 

Manual3 Ad Code

তল্লাশী করে ৩৯৬২ পিস ভারতীয় শাড়ি ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। শাড়ির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৮ লক্ষ ৪৮ হাজার এবং লেহেঙ্গার ২৪ লক্ষ ২৪ হাজার টাকা। সর্বমোট ১ কোটি ৮২ লক্ষ ৭২ হাজার টাকা।

 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (রহ:) থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৩৬, তাং-৩০/০৯/২০২৪খ্রি:। আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code